insta logo
Loading ...
×

নির্বাচনের আগে বলরামপুরে শক্তিবৃদ্ধি তৃণমূলের

নির্বাচনের আগে বলরামপুরে শক্তিবৃদ্ধি তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বিজেপি ছেড়ে২০ টি পরিবার তাদের দলে যোগদান করেছে বলে দাবি করল জেলা তৃণমূল কংগ্রেস। শুক্রবার বলরামপুর বিধানসভার অন্তর্গত পুরুলিয়া ১ নং ডিমডিহা অঞ্চলের শিবডি ও বুড়িডি গ্রামের ২০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। ডিমডিহা অঞ্চলের দলীয় কার্যালয়ে এই যোগদান পর্ব হয় । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বলরামপুরের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। যোগদানের পর বুথ কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তিনি।

Post Comment