সুইটি চন্দ্র, পুরুলিয়া:
খসড়া তালিকায় যে সকল ভোটারদের নাম নেই। অর্থাৎ নো ম্যাপিং হয়ে আছেন। তাদের পাশে দাঁড়িয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। বুধবার বিকালের দিকে দলের তরফে এসআইআরের কাজে পুরুলিয়া-বাঁকুড়ার দায়িত্বপ্রাপ্ত সেচ মন্ত্রী মানস ভূঁইয়া পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করে এই বার্তা দেন। ওই বৈঠকে জেলা থেকে ব্লক স্তরের সাংগঠনিক নেতারা যেমন ছিলেন। তেমনই ছিলেন জনপ্রতিনিধিরা।
এসআইআরের প্রথম পর্বে এই জেলায় যারা নো ম্যাপিং হয়ে আছেন তারা যাতে শঙ্কিত না হয়ে পড়েন। তাই দলীয় নেতৃত্বকে সেই ভোটারদের পাশে থাকার বার্তা দেন মন্ত্রী। তাদের শুনানি যাতে সঠিকভাবে হয় সেই বিষয়টি দেখার নির্দেশ দিয়ে যান। এই জেলায় নো ম্যাপিং-র সংখ্যা ৩৭হাজার ৮২৫। মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, “আমরা প্রথম পর্বের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। এবার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এই দ্বিতীয় পর্ব আরও চ্যালেঞ্জিং। আরও কঠিন কাজ। এই কাজ আমাদেরকে সকলে মিলে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। যে সকল ভোটার নো ম্যাপিং হয়ে রয়েছেন তাদের শুনানি যাতে সঠিকভাবে হয় তার সবরকম বন্দোবস্ত করবে তৃণমূল।” পুরুলিয়ায় বৈঠক শেষ করেই মন্ত্রী বাঁকুড়ায় রওনা হন।











Post Comment