নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি:
সাঁওতালি মিডিয়াম স্কুলে শিক্ষক নিয়োগ, পরিকাঠামো উন্নতি, ২০২১ সালের চুক্তিভিত্তিক শিক্ষকদের প্যারা টিচার মর্যাদা সহ একাধিক দাবিতে অনির্দিষ্টকালের জন্য রাজ্য সড়ক অবরোধে নামল আদিবাসীদের চারটি সংগঠন। শনিবার সকাল থেকে রঘুনাথপুর – শালতোড়া রাজ্য সড়কের বেনাগড়িয়া মোড়ে অবরোধ শুরু হয়। অবরোধে সামিল হন স্কুলের ছাত্র ছাত্রী, অভিভাবক সহ চুক্তি ভিত্তিক শিক্ষকরা। এদিন ব্যানার , প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে পড়েন তারা। রাত পর্যন্ত চলে অবরোধ।
রাজ্য সড়ক অবরোধের ফলে সমস্ত সরকারি ও বেসরকারি বাস এই রাস্তা দিয়ে এদিন চলাচল বন্ধ ছিল। শুধুমাত্র জরুরি পরিষেবা গাড়ি ও মোটর সাইকেল ছাড় পায় । অন্যদিকে মালবাহী লরি ও অন্যান্য ছোট গাড়ি ঘুর পথে যাতায়াত করে। সংগঠনের অভিযোগ এই দাবিগুলি নিয়ে অতীতে তারা জেলাশাসক থেকে রাজ্যের শিক্ষা দফতরে দরবার করেছে। তাতে কোনো কাজ না হওয়ায় এই অনির্দিষ্টকালিন অবরোধের ডাক দেওয়া হয়েছে।











Post Comment