insta logo
Loading ...
×

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, সাইকেল আরোহীর মৃ*ত্যু

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, সাইকেল আরোহীর মৃ*ত্যু

নিজস্ব প্রতিনিধি, বোরো:

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটল শুক্রবার বোরো থানার অন্তর্গত এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, একলব্য স্কুলের কাছে ৫ নং রাজ্য সড়কে একটি মোটরসাইকেল ও সাইকেলের মধ্যে সংঘর্ষ হয়।

জানা গিয়েছে, মোটরসাইকেল আরোহী একই দিকে যাচ্ছিলেন, সেই সময় বাড়ি ফিরছিলেন শুশুনিয়া এলাকার বাসিন্দা ৪৮ বছর বয়সী বদন কর্মকার। হঠাৎই মোটরসাইকেলটি তাঁর সাইকেলে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে দু’জনেই গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত বসন্তপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বদন কর্মকারকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহীর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার পর মোটরসাইকেলটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post Comment