নিজস্ব প্রতিনিধি, বোরো :
বোরো থানার আঁকরো ফুটবল মাঠের সামনে বৃহস্পতিবার বরাত জোরে এড়ালো বড় দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে একটি ট্রাক্টর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানেলে ঢুকে যায় ।
হঠাৎ এমন ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়ালেও বরাত জোরে —ট্রাক্টর চালকসহ কেউই আহত হয়নি ।
ঘটনার পরে স্থানীয়রা ও প্রশাসনের উদ্যোগে ট্রাক্টরটি ক্যানেল থেকে তোলার ব্যবস্থা শুরু হয়। কীভাবে ট্রাক্টরের ভারসাম্য নষ্ট হল, তা খতিয়ে দেখা হচ্ছে।











Post Comment