insta logo
Loading ...
×

কাশিপুরে বালি বোঝাই ট্রাক্টর আটক

কাশিপুরে বালি বোঝাই ট্রাক্টর আটক

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :

বেআইনি বালির বিরুদ্ধে অভিযানে তৎপর কাশিপুর থানার পুলিশ। রবিবার বিকেলে শিউলিবাড়ি–টাড়া পিচ রাস্তায় টহলদারির সময় বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করল পুলিশ। পুলিশের দাবি, ট্রাক্টরের ট্রলিতে ছিল প্রায় ৭৯ সিএফটি বালি। কিন্তু বালি পরিবহনের বৈধ কোনও নথি দেখাতে না পারায় ট্রাক্টরের চালক ও মালিকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কাশিপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টহলদারি চলাকালীন হঠাৎই বালি বোঝাই ট্রাক্টরটি রাস্তার ধারে থামিয়ে চালক সেখান থেকে পালিয়ে যায়। ওই আচরণে সন্দেহ হয় পুলিশ কর্মীদের। পরে যানটি পরীক্ষা করে বালি বোঝাই অবস্থায় ট্রাক্টরটি বাজেয়াপ্ত করা হয়।

Post Comment