insta logo
Loading ...
×

ভুলে বেআইনি বালি বোঝাই ট্রাক্টর আটক, ধৃত চালক

ভুলে বেআইনি বালি বোঝাই ট্রাক্টর আটক, ধৃত চালক

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:

বেআইনিভাবে নদী থেকে বালি নিয়ে আসার সময় একটি ট্রাক্টরকে আটক করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ট্রাক্টরের চালককে। ধৃত চালকের নাম সোহন রাজোয়ার।

পুলিশ জানায়, রবিবার সকালে কংসাবতী নদী থেকে বেআইনিভাবে বালি নিয়ে যাওয়ার সময় ভুল গ্রামের কাছে ট্রাক্টরটিকে আটক করা হয়। চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনায় ট্রাক্টরের চালক ছাড়াও মালিকের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।

Post Comment