insta logo
Loading ...
×

অযোধ্যা পাহাড়ে বিপদের মুখে পর্যটক! ভিডিও কলে কথা বলতে গিয়ে পাহাড়েরঢাল বেয়ে পড়ে জখম দক্ষিণ ২৪ পরগনার যুবক

অযোধ্যা পাহাড়ে বিপদের মুখে পর্যটক! ভিডিও কলে কথা বলতে গিয়ে পাহাড়েরঢাল বেয়ে পড়ে জখম দক্ষিণ ২৪ পরগনার যুবক

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

প্রতিদিনই অযোধ্যা পাহাড়ে ভিড় জমাচ্ছেন শত শত পর্যটক। কিন্তু সেই সৌন্দর্য উপভোগের মাঝেই চরম বিপদের মুখে পড়লেন এক যুবক পর্যটক।‌ ভিডিও কল করতে করতেই পাহাড়ের ঢাল থেকে পা পিছলে পড়ে রক্তাক্ত হলেন ওই পর্যটক। রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার অন্তর্গত অযোধ্যা পাহাড় এলাকায়। আহত যুবকের নাম আলেঙ্গির নস্কর (২৫)। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে রবিবার শীতের সকালে তিনি লহরিয়া শিব মন্দির সংলগ্ন পাহাড়ি পাকদণ্ডী পথে দাঁড়িয়ে মোবাইল ভিডিও কলে পরিবারের সদস্যদের অযোধ্যা পাহাড়ের দৃশ্য দেখাচ্ছিলেন। ঠিক সেই সময়ই অসাবধানতাবশত ভারসাম্য হারিয়ে পাহাড়ের খাঁজে পড়ে যান ওই যুবক। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তার সহযাত্রীরা। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাথরডি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, পাথরের সঙ্গে সজোরে ধাক্কা লাগায় আলেঙ্গিরের একটি দাঁত ভেঙে গিয়েছে এবং মুখমণ্ডলে গুরুতর আঘাত লেগেছে। কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠছে পাহাড়ি পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা ও সচেতনতা নিয়ে।
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে যেন জীবন বিপন্ন না হয়—এই বার্তাই আবারও সামনে এল অযোধ্যা পাহাড়ের এই দুর্ঘটনায়।

Post Comment