insta logo
Loading ...
×

রাস্তার গর্তে টোটো, বিয়ে বাড়ির আনন্দ বদলে গেল যন্ত্রণায়

রাস্তার গর্তে টোটো, বিয়ে বাড়ির আনন্দ বদলে গেল যন্ত্রণায়

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

টোটো দুর্ঘটনায় আহত হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যায় যুগিডি গ্রাম সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন কয়েকজন যাত্রী। সেই সময় রাস্তার গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে টোটোটি। টোটোতে মোট ১৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় টোটো চালক বাপি গরাই, কার্তিক লোহার এবং একটি ছোট মেয়ে আহত হন। ঘটনাটি নজরে আসতেই স্থানীয় যুবকেরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের বলরামপুরের বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে‌।

Post Comment