নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
উধাও হয়ে গেল একটি টোটো। বাড়ির পাশের খামার থেকে। ঘটনাটি ঘটেছে, কোটশিলা থানার অন্তর্গত কানুডি গ্রামে। স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ কুমার নিজের টোটো চুরির অভিযোগ দায়ের করলেন থানায়। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে কোটশিলা থানায় একটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগকারী প্রসেনজিতের দাবি, প্রায় এক বছর আগে ঝালদা এলাকার এক ব্যক্তির কাছ থেকে তিনি এই টোটোটি কিনেছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি টোটোটি চালিয়ে এনে বাড়ির পাশের খামারে রেখে দেন। কিন্তু শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, টোটোটি যেখানে রাখার কথা ছিল, সেখানে নেই।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।










Post Comment