insta logo
Loading ...
×

তৃণমূলের বাঘমুন্ডির বিজয়া সম্মেলনে প্রবীণদের সম্মাননা

তৃণমূলের বাঘমুন্ডির বিজয়া সম্মেলনে প্রবীণদের সম্মাননা

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি: তৃণমূলের বিজয়া সম্মেলন হলো বাঘমুন্ডিতে। ওই সম্মেলনে প্রবীণদের আলাদাভাবে সম্মাননা প্রদান করা হয়। সম্প্রতি বাঘমুন্ডি হাইস্কুলের মঞ্চে বিজয়া সম্মেলনে ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া, দলের অন্যতম
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুরুপদ টুডু, জেলা সহ- সভাপতি সুষেন মাঝি, তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, মহিলা জেলা তৃণমূলের সভানেত্রী সুমিতা সিং মল্ল, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, বাঘমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিকুঞ্জ মাঝি সহ ব্লক তৃণমূল নেতৃত্ব।

Post Comment