insta logo
Loading ...
×

লক্ষ্য ২৬, রণকৌশল নির্ধারণে মন্ত্রী

লক্ষ্য ২৬, রণকৌশল নির্ধারণে মন্ত্রী

অমরেশ দত্ত, মানবাজার:

২০২৬ বিধানসভাকে পাখির চোখ করে এবার ব্লক ইলেক্টোরাল কমিটি গঠনে তৎপর মানবাজার ১নং ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার মানবাজার ১নং ব্লকের জিতুজুড়িতে এবিষয়ে ব্লক এলাকার সকল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু বৈঠকে কমিটি গঠন ছাড়াও ভুতুড়ে ভোটার লিস্ট চিহ্নিতকরণের কাজ কতদূর এগিয়েছে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সহ-সভাপতি গুরুপদ টুডু, জেলা সহ সভাপতি দেবেন্দ্রনাথ মাহাতো, মানবাজার ১নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, সহ দলীয় নেতা ও কর্মীরা।

Post Comment