insta logo
Loading ...
×

পুরুলিয়ায় আন্তঃজেলা নাকা তল্লাশিতে ৩ লাখ ১৭ হাজার ৭০০ টাকা বাজেয়াপ্ত

পুরুলিয়ায় আন্তঃজেলা নাকা তল্লাশিতে ৩ লাখ ১৭ হাজার ৭০০ টাকা বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আবার নগদ টাকা বাজেয়াপ্ত করল স্পেশাল সার্ভিলেন্স টিম । শনিবার পৃথক দুটি ঘটনায় আন্তঃজেলা নাকা তল্লাশিতে দুটি মোটর বাইক থেকে ৩ লাখ ১৭ হাজার ৭০০ টাকা বাজেয়াপ্ত করা হয়। বোরো থানার বাঁকুড়া জেলার সীমানায় দাঁড়িকাডোবায় বাঁকুড়া থেকে আসা একটি মোটর বাইক তল্লাশির সময় নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার হয়। অন্যদিকে এদিনই দুপুরে সাঁতুড়ি থানার পুলিশ পোড়াডিহা নাকা পয়েন্টে বাঁকুড়া থেকে পুরুলিয়াগামী একটি বাইক আরোহীকে থামিয়ে তল্লাশি চালানোর সময় ১ লাখ ২ হাজার ৭০০ টাকা বাজেয়াপ্ত করে এসএসটি।

কয়েক দিন আগে নির্বাচন কমিশন জানিয়েছিল নির্বাচনের সময় কোনো ব্যাক্তির কাছে নগদ ৫০ হাজার টাকার বেশি থাকলে তার পর্যাপ্ত নথি থাকা বাধ্যতামূলক। তা না হলে ধরে নেওয়া যায় ওই টাকা দিয়ে নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা হতে পারে। যার ফলে বিধি মোতাবেক বৈধ নথি না থাকলে টাকা বাজেয়াপ্ত হয়। এদিন তাঁরা কেউ বৈধ নথি দেখাতে পারেনি। তারপরেই ওই টাকা বাজেয়াপ্ত করা হয়।

Post Comment