insta logo
Loading ...
×

নির্বাচনী প্রচারে আবার পুরুলিয়ায় টাইগার জয়রাম মাহাতো

নির্বাচনী প্রচারে আবার পুরুলিয়ায় টাইগার জয়রাম মাহাতো

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

দোরগোড়ায় বিধানসভা ভোট। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।তার আগে আবার নির্বাচনী প্রচারে পুরুলিয়ায় আসছেন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার সুপ্রিমো তথা ঝাড়খণ্ডের ডুমরির বিধায়ক টাইগার জয়রাম মাহাতো।

সভার দিন চলতি মাসের ২১ মার্চ। ওই সভা হওয়ার কথা ঝালদার তুলিনে উহুপিড়ি ময়দানে।

ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চার পশ্চিমাঞ্চলের সভাপতি গোপালচন্দ্র মাহাতো বলেন, “২১ মার্চ ঝালদার তুলিনে সভা হবে। ওই রাজনৈতিক সভার জন্য আমাদের প্রচার শুরু হয়ে গিয়েছে।
ইতিমধ্যেই বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসন্ন বিধানসভা ভোটে জঙ্গলমহলের মোট ১১ টি আসনে তারা প্রার্থী দেবেন। পাশাপাশি ১১ টি আসনে পর্যবেক্ষকের নামও ঘোষণা করে দিয়েছেন তারা।

Post Comment