insta logo
Loading ...
×

এবার হবেই ‘শান্তি’র জয়, আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী শান্তিরাম

এবার হবেই ‘শান্তি’র জয়, আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী শান্তিরাম

সুইটি চন্দ্র, পুরুলিয়া :

২০২১ সালে তাঁর বিজয় রথ থেমে গিয়েছিল সামান্য ভোটের ব্যবধানে। এবার জয়ের বিষয়ে চূড়ান্ত আত্মবিশ্বাস বলরামপুরের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর কণ্ঠে। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি চিড়কা শিব মন্দিরে পুজো দেন। এরপর পুরুলিয়া শহরের রাঁচি রোড থেকে একটি বিশাল মিছিলের মাধ্যমে মনোনয়ন জমা দিতে যান। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মিছিলটি কার্যত শক্তি প্রদর্শনের রূপ নেয়।
বলরামপুরের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো জানান, “রাজ্য সরকারের উন্নয়নই আমাদের প্রধান হাতিয়ার। যেভাবে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য কাজ করেছে, সেই উন্নয়ন দেখেই মানুষ আবার আমাদের ভোট দেবেন।” পাশাপাশি তিনি এই নির্বাচনে নিজের জয় “একশ শতাংশ নিশ্চিত” বলেও দাবি করেন।

Post Comment