insta logo
Loading ...
×

চিকিৎসক নেই, ভরসা কেবল প্রতিশ্রুতি! ২৪ ঘণ্টা পরিষেবার দাবিতে মানবাজারে রাজ্য সড়ক অবরোধ

চিকিৎসক নেই, ভরসা কেবল প্রতিশ্রুতি! ২৪ ঘণ্টা পরিষেবার দাবিতে মানবাজারে রাজ্য সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

দীর্ঘ ২০-২৫ বছর ধরে স্বাস্থ্যকেন্দ্রে নেই কোনও স্থায়ী চিকিৎসক বা নার্স। সপ্তাহে মাত্র তিন দিন বহির্বিভাগ খোলা থাকে। ফলে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার মানুষকে চিকিৎসার জন্য বহুদূরে ছুটতে হয়। এই চরম ভোগান্তির প্রতিবাদে এবং মানবাজার ২ নং ব্লকের জামতোড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা পরিষেবার দাবিতে সোমবার মানবাজার-বান্দোয়ান রাজ্য সড়কের বুরুডি মোড়ে পথ অবরোধ করল আদিবাসী কল্যাণ সমিতি। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে স্থানীয়দের দাবি, অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে ইনডোর পরিষেবা চালু করে সপ্তাহে অন্তত ছ’দিন চিকিৎসকের বসার ব্যবস্থা করতে হবে।

​রবিবারে স্থানীয় বিধায়ক ও বিএমওএইচ-এর উপস্থিতিতে এক বৈঠকে স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে ৬৫ লক্ষ টাকা বরাদ্দের কথা প্রশাসনের তরফে জানানো হয়। তবে স্থানীয়দের দাবি, এটি নিছকই একটি প্রস্তাব, যা দেখিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আদিবাসী কল্যাণ সমিতির জেলা সভাপতি সতন কুমার সরেন এদিন বলেন, “বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যার কোনও সুরাহা না হওয়ায় আমরা পথ অবরোধে বাধ্য হয়েছি।”

Post Comment