নিজস্ব প্রতিনিধি, হুড়া:
হুগলির চোরাই গাড়ি উদ্ধার হলো পুরুলিয়ায়। জাতীয় সড়কে নাকা তল্লাশির সময় চোরাই গাড়ি উদ্ধারে সাফল্য পেল পুরুলিয়ার হুড়া থানার পুলিশ। গাড়ি চুরি করে আর পালানো হলো না। বমাল পুলিশের জালে আটকা পড়ল চোর। তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম মহম্মদ হাকিম। তার বাড়ি হুগলি জেলার পাণ্ডুয়া থানা এলাকায়।
পুলিশ জানিয়েছে গত শুক্রবার ভোর রাতে হুগলির ভদ্রেশ্বর থেকে চুরি যায় ওই গাড়িটি। সেদিনই সকালে গাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করেন। রাজ্য পুলিশের তরফে সমস্ত জেলার কন্ট্রোল রুমে জানানো হয় বিষয়টি। পুরুলিয়া জেলার বিভিন্ন থানাতেও শুরু হয় নাকা তল্লাশি। শনিবার দুপুরে পুরুলিয়া – বাঁকুড়া ৩৪ এ জাতীয় সড়কে নাকাতে আটকে পড়ে বাঁকুড়া দিক থেকে পুরুলিয়া গামী ওই গাড়িটি। গাড়ি উদ্ধারের বিষয়টি হুগলি জেলা পুলিশকে জানানো হয়।











Post Comment