নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
হয়তো বেদম খিদে পেয়েছিল চোরেদের। তাই তালা ভেঙে বন্ধ লাইন হোটেলে ঢুকে পড়ল তারা। খাবার না পেয়ে নিয়ে গেলো চেয়ার – টেবিল সহ রান্নার সামগ্রী। ঘটনা পুরুলিয়ার টামনা থানার কাড়ামারা মোড়ে। মঙ্গলবার টামনা থানায় অভিযোগ দায়ের করেছেন পুরুলিয়া শহরের বাসিন্দা হোটেল মালিক অজয় চৌহান। বুধবার রাত পর্যন্ত চোরেদের হদিশ মেলেনি।
পুরুলিয়া – ধানবাদ ৩২ নম্বর জাতীয় সড়কের ধারে আছে হোটেলটি। সোমবার মালিক বিয়ে বাড়িতে গিয়েছিলেন। হোটেল তালা বন্ধ ছিল। মঙ্গলবার ফিরে দেখেন হোটেলের দরজার তালা ভাঙা। আর হোটেলের ১৬ টি ফাইবারের চেয়ার,চার টি টেবিল,৩০ টি থালা,১২ টি ডেগ সহ বিভিন্ন রান্নার সামগ্রী হাওয়া হয়ে গেছে।










Post Comment