insta logo
Loading ...
×

দরজা ভেঙে মহিলার মৃতদেহ উদ্ধার আড়শায়, পাশেই কাঁদছে সন্তান!

দরজা ভেঙে মহিলার মৃতদেহ উদ্ধার আড়শায়, পাশেই কাঁদছে সন্তান!

নিজস্ব প্রতিনিধি, আড়শা :

অস্বাভাবিক মৃত্যু হল এক মহিলার। পুলিশ জানিয়েছে মৃতা চায়না মণ্ডল (২৫)-র বাড়ি আড়শা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে ওই মহিলার বিয়ে হয়েছিল আড়শা এলাকায়। স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। তাদের আড়াই বছরের এক সন্তান রয়েছে। মঙ্গলবার সকালে বন্ধ ঘর থেকে সমানে কেঁদে যাচ্ছিল আড়াই বছরের শিশুটি। বাইরে থেকে মহিলার শাশুড়ি ও প্রতিবেশীরা হাঁক দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি জানানো হয় আড়শা থানায়। পরে পুলিশ ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে দরজা ভাঙা হয়। দেখা যায় ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন ওই বধূ। পাশেই কাঁদছে তার সন্তান। ফলে ওই শিশুকে উদ্ধার করে মহিলাকে সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, ওই মহিলা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ম্যাজিস্ট্রেট পর্যায়ের সুরতহালের পর দেহটি ময়নাতদন্তে পাঠায় আড়শা থানার পুলিশ।

Post Comment