নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
জেলায় পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল। পুরুলিয়ার পাঁচটি থানাকে ‘আইসি থানা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হল। সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের বদলে এখন দায়িত্ব নিলেন ইন্সপেক্টররা। প্রশাসনিক মহলের মতে, এতে থানার দৈনন্দিন কাজকর্মে গতি বাড়বে, পাশাপাশি বাড়বে নজরদারি ও তৎপরতাও।
নতুন আইসি কারা?
▪️বোরো থানায় এতদিন ওসির দায়িত্বে ছিলেন সাব-ইন্সপেক্টর বাপন মণ্ডল। নতুন আইসি হলেন তাপস ঘোষ।
▪️বলরামপুর থানার ওসি ছিলেন সৌম্যদীপ মল্লিক। দায়িত্ব নিলেন আইসি অর্ণব গুহ।
▪️বাঘমুন্ডি থানায় ওসি ছিলেন অঞ্জন বিশ্বাস। আইসি হয়ে এলেন কৃষ্ণেন্দু বিশ্বাস।
▪️আড়শা থানার ওসি ছিলেন বিশ্বজিৎ সরকার। নতুন দায়িত্ব নিচ্ছেন আইসি পলাশ চট্টোপাধ্যায়।
▪️কোটশিলা থানাও উন্নীত হল আইসি পর্যায়ে। ওসি তারাপদ মণ্ডলের পর নতুন আইসি হচ্ছেন আবদুর রব খান।
এছাড়াও জেলার আরও কয়েকজন আইসি ও সিআইয়ের রদবদল করা হয়েছে।
▪️সি আই কাশিপুর হচ্ছেন জয়জিৎ কুমার লোধ।
▪️সি আই রঘুনাথপুর পদে আসছেন সৌরাংশু রায়।
▪️রঘুনাথপুর থানার আইসি হচ্ছেন অতনু সাঁতরা।
▪️আইসি জয়পুর হচ্ছেন পার্থকুমার ভুঁইয়া।
▪️আইসি সাঁওতালডি হয়ে যোগ দিচ্ছেন মিঠুন কুমার সার।
▪️আইসি বরাবাজার পদে আসছেন সিদ্ধার্থ সাহা।
অতিরিক্ত ডিজি ও আইজিপি (ল অ্যান্ড অর্ডার) স্বাক্ষরিত ২৬ নভেম্বরের রাজ্যব্যাপী আদেশনামায় মোট ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে।











Post Comment