insta logo
Loading ...
×

পুরুলিয়ার সংস্কৃতিকে ‘অপমান’ রাজ্যের! মকর পরবে ছুটি নেই প্রাথমিক বিদ্যালয়

পুরুলিয়ার সংস্কৃতিকে ‘অপমান’ রাজ্যের! মকর পরবে ছুটি নেই প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পুরুলিয়ার বৃহত্তম পার্বণ মকর পরবে ছুটি থাকছে না কচিকাঁচাদের স্কুল। নজিরবিহীন ভাবে ছুটি দিলো না জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। রাজ্য শিক্ষা দফতরের ফতোয়ার কাছে কার্যত অসহায় পুরুলিয়ার সংস্কৃতি। অথচ মকরে ছুটি দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম এমনকি কলকাতার পার্শ্ববর্তী জেলা হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দ্বারাও। অথচ শিক্ষা দপ্তরের তুঘলকি সিদ্ধান্তের সামনে অসহায় পুরুলিয়া জেলা শিক্ষা সংসদ।

“অথচ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের স্থাপনাই হয়েছিল প্রাথমিক শিক্ষার স্থানীয় বিষয়গুলো দেখার জন্য। একজন চেয়ারম্যান ‘নির্বাচিত’ হতেন। স্থানীয় বিষয়গুলি প্রাধান্য পেত। বদলে যাওয়া তৃণমূল আমলে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নির্বাচন লোপ পেয়েছে। চেয়ারম্যান এখন মনোনীত, বা বলা ভালো হাতের পুতুল।” মন্তব্য নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির এক নেতার।

{“remix_data”:[],”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false}

বর্তমানে বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেনকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে রাখা হয়েছে। তিনিই জেলা তৃণমূলের সভাপতি। তবু তাঁর আমলে জেলা এতটা বঞ্চিত হচ্ছে কেন, প্রশ্ন উঠেছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ নিজস্ব ক্যালেন্ডার প্রকাশ করত প্রতি বছর। তাতে স্থানীয় পার্বনগুলি গুরুত্ব পেতো। এবছর নজিরবিহীন ভাবে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশিত ক্যালেন্ডারকেই মান্যতা দিয়েছে পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সেখানে পঞ্চানন বর্মার জন্মদিনে, হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দেওয়া হয়েছে। ছুটি নেই মকর পরব, আখ্যান যাত্রায়। অথচ তাদের যে ছুটি দেওয়ার এক্তিয়ার রয়েছে তা জেলা প্রাথমিক ক্রীড়ার পরদিন হঠাৎ দেওয়া ছুটিতেই মালুম করতে পেরেছেন শিক্ষকশিক্ষিকারা।

উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মঙ্গলবার চিঠি দিয়েছে চেয়ারম্যানকে। তাতে মকর, আখ্যান যাত্রা, সরস্বতী পূজার পরের দিন বাসি ভাত, মনসা পূজা ও পান্নার দিনে পূর্বেকার মতো স্থানীয় ছুটি দেওয়ার আবেদন জানানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজীবলোচন সরেন বলেন, “পুরুলিয়ার জন্য মকর পরবের গুরুত্ব কতটা, তা রাজ্যকে বোঝানো হয়েছিল। কিন্তু কেন যে ছুটির অনুমোদন এলো না বুঝতে পারছি না। “

চেয়ারম্যান এমন কথা বললেও অন্য প্রাথমিক শিক্ষা সংসদ কীভাবে ছুটি দিতে পারল, তার কোন সদুত্তর পাওয়া যায়নি। তেমনই সদুত্তর পাওয়া যায়নি এ প্রশ্নেরও যে, ‘রাজ্যের অনুমোদন ছাড়া’ কীভাবে জেলা প্রাথমিক ক্রীড়ার পরদিন ছুটি দেওয়া হলো?

Post Comment