নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
সাড়ম্বরে পালিত হল সিলভ্যান পাবলিক স্কুলের ১৫ তম প্রতিষ্ঠা দিবস । বুধবার এই উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় ছৌ, ঝুমুর সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্কুলের ছাত্রছাত্রীদের নাচ,গান নাটকের অনুষ্ঠান সকলের নজর কাড়ে। উপস্থিত ছিলেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋষিকেশ গোপ ,বড়গ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক হীরক মুখোপাধ্যায়, সিন্দরী হাইস্কুলের প্রধান শিক্ষক কিরনময় পাত্র ,সিলভ্যান পাবলিক স্কুলের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মাহাত প্রমুখ।











Post Comment