insta logo
Loading ...
×

ব্যাগ ভর্তি টাকা ফেরালো পুলিশ

ব্যাগ ভর্তি টাকা ফেরালো পুলিশ

অমরেশ দত্ত, কেন্দা:

হাটের মাঝে খোয়া গেল টাকা ভর্তি ব্যাগ। মাথায় হাত মানবাজার ১ নং ব্লকের মাঝিহিড়া গ্রামের অশোক কুমার মাহাতোর। পুঞ্চা ব্লকের কেন্দা থানার তালতল হাটে ওই ব্যক্তির একটি ব্যাগ হারিয়ে যায়। সেই ব্যাগের মধ্যে কিছু মূল্যবান কাগজপত্র ছাড়াও ছিল নগদ ২৭০০০ টাকা। খবর পেয়ে তৎক্ষণাৎ অ্যাকশনে পুলিশ।
দক্ষতার সঙ্গে কেন্দা থানার এএসআই প্রশান্ত কুমার অন্যান্য পুলিশ কর্মীদের সহযোগিতায় ব্যাগটি উদ্ধার করে কেন্দা থানায় নিয়ে আসেন। সঠিক প্রমাণ সাপেক্ষে ওই ব্যক্তির হাতে ব্যাগটি তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া ব্যাগ এবং টাকা ফেরত পেয়ে তিনি কেন্দা থানার পুলিশ ও কর্তব্যরত অফিসার এএসআই প্রশান্ত কুমারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Post Comment