insta logo
Loading ...
×

আড়শায় ব্যাট হাতে মাঠ মাতালেন থানার আইসি!

আড়শায় ব্যাট হাতে মাঠ মাতালেন থানার আইসি!

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল স্বর্গীয় রঞ্জিত মাঝি মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট (সিরকাবাদ প্রিমিয়ার লিগ, সিজিন-২ )। শুক্রবার, সিরকাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে খেলার সূচনা করেন আড়শা থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়। উদ্যোক্তাদের পক্ষে বিশ্বরূপ মাঝি জানান, “এই বছর সিরকাবাদ প্রিমিয়ার লিগ ,সিজিন -২র খেলা ১৬-২২ শে জানুয়ারি অনুষ্ঠিত হবে । খেলায় আড়শা ব্লক এলাকার ১০টি দল অংশগ্রহণ করবে। এবারের খেলায় প্রথম পুরস্কার রয়েছে ৭১ হাজার টাকা ও ট্রফি, দ্বিতীয় পুরস্কার ৪৫ হাজার টাকা ও ট্রফি। সেমিফাইনালের বাকি দুটি দলকে ১৫ হাজার টাকা ও ট্রফি দেওয়া হবে । সম্পূর্ণ আইপিএলের ধাঁচে খেলা অনুষ্ঠিত হবে ‌। ” নতুন প্রজন্মকে মাঠমুখী করতেই এই খেলার আয়োজন করা হয় বলে তিনি জানান। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, আড়শা বনদফতরের আধিকারিক আনোয়ার সাদাত , আড়শা ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুশোভন মন্ডল,সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্তোষ রাজোয়াড়, খেলা কমিটির মুখ্য উপদেষ্টা সলিল কুমার মাঝি ও রঞ্জিত মাঝির পরিবারের সদস্যরা।

Post Comment