নিজস্ব প্রতিনিধি, আড়শা:
পথশ্রী প্রকল্পে পাকা রাস্তার কাজের সূচনা হল আড়শায়। সোমবার আড়শা ব্লকের হেটগুগুই গ্রাম পঞ্চায়েতের হেটগুগুই থেকে হেটজাড়ি পর্যন্ত প্রায় দু’কিমি রাস্তা ও কেন্দুয়াডি থেকে জীবনডি মোড় পর্যন্ত তিনকিমি রাস্তার কাজের সূচনা করেন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত। বিধায়ক জানান, “এলাকার মানুষের দাবি মেনেই রাস্তা দুটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজের দায়িত্বে থাকা এজেন্সিকে নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তা দুটি কাজ শেষ করার কথা বলা হয়েছে।”











Post Comment