insta logo
Loading ...
×

সবুজ সাথী মন্ত্রী, আপ্লুত শিক্ষার্থীরা

সবুজ সাথী মন্ত্রী, আপ্লুত শিক্ষার্থীরা

অমরেশ দত্ত, মানবাজার:

কেউ আসত হেঁটে। কেউ বাড়ির বড়োদের গাড়ি বা সাইকেলে। আর পর নির্ভরতা নয়। ঝকঝকে নতুন সাইকেল হাতে পেল শিক্ষার্থীরা। নতুন বছরে রাজ্য সরকারের এই উপহার পেয়ে আপ্লুত শিক্ষার্থীরা।প্রকল্পের নাম সবুজ সাথী। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সরকারের এক অনন্য উদ্যোগ। বলছেন অভিভাবকরা। রাজ্যে শিক্ষার হার বৃদ্ধি করা এবং স্কুলছুটের সংখ্যা কমানোর লক্ষ্য নিয়ে রাজ্য সরকারের এই প্রকল্প সুপারহিট। সোমবার মানবাজার ১নং ব্লক থেকে সাইকেল পেল পড়ুয়ারা। স্বভাবতই খুশি শিক্ষার্থীরা। এদিন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডুর উপস্থিতিতে সাইকেল বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন মানবাজার মহকুমা শাসক, মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুডু সহ বিশিষ্টজনরা।

Post Comment