insta logo
Loading ...
×

জঙ্গল থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ

জঙ্গল থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

জঙ্গল থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ। দেহ উদ্ধার করল বাঘমুন্ডি থানার সুইসা ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের নাম রাজীব সিং মুড়া (৪৩)। বাঘমুন্ডি থানার গাগী গ্রামের বাসিন্দা সে। বুধবার সকালে ওই গ্রাম লাগোয়া জঙ্গলে একটি গাছ থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে বাঘমুন্ডি থানায়।

Post Comment