নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
অভিযান চালিয়ে বনভূমিতে থাকা বেআইনি পোস্ত ও গাঁজা চাষ নষ্ট করল আবগারি দফতর। মঙ্গলবার দুপুরে বাঘমুন্ডি থানার পরসিডি টোলার ঘটনা।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে সাথে নিয়ে আবগারি দফতর মঙ্গলবার দুপুরে অভিযানে নামে। তারপরেই ঝোপঝাড় ঘেরা বনভূমিতে প্রায় ২ ডেসিমিল জমিতে থাকা পোস্ত চারা নষ্ট করে দেওয়া হয়। পাশাপশি সেখানে থাকা ২০ টি গাঁজা গাছ ভেঙে দেওয়া হয়। প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি বনভূমির জমি দখল করে সেখানে এই বেআইনি কাজকর্ম শুরু করেছিল। তবে অভিযানে কেউ গ্রেফতার হয়নি।






Post Comment