insta logo
Loading ...
×

অযোধ্যা পাহাড়ে শিক্ষার পরিকাঠামো খতিয়ে দেখলেন জেলা শাসক

অযোধ্যা পাহাড়ে শিক্ষার পরিকাঠামো খতিয়ে দেখলেন জেলা শাসক

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পুরুলিয়া জেলার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে শিক্ষা ও আবাসিক পরিকাঠামোর বাস্তব চিত্র খতিয়ে দেখতে সরাসরি মাঠে নামল জেলা প্রশাসন। বুধবার জেলাশাসক সুধীর কোন্থাম-এর নেতৃত্বে অনুষ্ঠিত হলো বিশেষ প্রশাসনিক পরিদর্শন।
এই পরিদর্শনের আওতায় জেলাশাসক ও তার সঙ্গে থাকা প্রশাসনিক আধিকারিকদের দল আযোধ্যা পাহাড় হাইস্কুল, ওই বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত মিনি ইনডোর স্টেডিয়াম এবং ভূপতিপল্লী আবাসিক হোস্টেল ঘুরে দেখেন। শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রাবাসগুলির পরিকাঠামো, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধা সরেজমিনে খতিয়ে দেখা হয়।

পরিদর্শনের সময় জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক, ঝালদা মহকুমাশাসক-সহ অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা।
বিদ্যালয় ও হোস্টেলে থাকা পরিকাঠামোগত ঘাটতি, ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা এবং প্রশাসনিক সহায়তার প্রয়োজনীয় দিকগুলি নিয়ে আধিকারিকদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, পাহাড়ি ও প্রান্তিক এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করতে নিয়মিত এই ধরনের পরিদর্শন ও পর্যালোচনা অব্যাহত থাকবে।

Post Comment