নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
গ্রামে ঘুরে বিভিন্ন সরকারি কাজের গতি খতিয়ে দেখলেন জেলাশাসক সুধীর কোন্থাম। সোমবার মানবাজার ১ নং ব্লকের বারমেশ্যা রামনগর গ্ৰাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত আসানবনি গ্ৰাম পরিদর্শন করেন তিনি। আদিবাসী উন্নয়ন বিভাগের অর্থানুকুল্যে তৈরি সদ্য নির্মিত রাস্তার সার্বিক পরিকাঠামো খতিয়ে দেখেন। মত বিনিময় করেন স্থানীয় মানুষের সাথে। লক্ষ্মীর ভাণ্ডার, আইসিডিএস, মিড ডে মিল ইত্যাদির মত জনমুখী পরিষেবা স্থানীয় অধিবাসীদের মধ্যে পৌঁছে গেছে বা যাচ্ছে কিনা সেই বিষয়গুলি সম্পর্কে খোঁজ নেন তিনি। সঙ্গে ছিলেন মানবাজার মহকুমার মহকুমাশাসক মানজার হোসেন আঞ্জুম, মানবাজার ১ ব্লকের বিডিও সহ বিভাগীয় বিভিন্ন আধিকারিক গণ। পাশাপাশি উপজাতি ছেলে মেয়েদের জন্য একটি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধন করেন জেলা শাসক । উপস্থিত ছিলেন সভাধিপতি নিবেদিতা মাহাতো, বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন, সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো প্রমুখ।










Post Comment