insta logo
Loading ...
×

নিতুড়িয়ায় জল প্রকল্প পরিদর্শন করলেন ডিএম, কাজে গতি আসবে?

নিতুড়িয়ায় জল প্রকল্প পরিদর্শন করলেন ডিএম, কাজে গতি আসবে?

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:

পুরুলিয়া জেলার প্রত্যন্ত এলাকায় নিরাপদ পানীয় জলের জোগান নিশ্চিত করতে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার।সেই লক্ষ্যেই শনিবার নিতুড়িয়া ব্লকে পিএইচই উত্তর অঞ্চলের গুরুত্বপূর্ণ জল প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থাম।
পরিদর্শনকালে শিউলিবাড়ি অঞ্চলের জাহের থান ও মাঝির থান সহ একাধিক গুরুত্বপূর্ণ জল সরবরাহ সংক্রান্ত কাজ খতিয়ে দেখেন জেলাশাসক। কাজের অগ্রগতি, গুণমান ও নির্ধারিত সময়সীমা মেনে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কি না—তা খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি।
এই পরিদর্শনে জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন রঘুনাথপুরের মহকুমাশাসক বিবেক পঙ্কজ, নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরুলিয়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্যবৃন্দ, পিএইচই দপ্তরের সহকারী বাস্তুকার সহ অন্যান্য আধিকারিকরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, নিতুড়িয়া ব্লকের বিভিন্ন গ্রামে দীর্ঘদিনের জল সংকট দূর করতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের মান নিয়ে কোনো আপস না করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প সম্পূর্ণ করে সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়াই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।
এই সরেজমিন পরিদর্শনের মাধ্যমে জল প্রকল্পে গতি আসবে বলে আশা করছেন এলাকাবাসী।

Post Comment