insta logo
Loading ...
×

মাধ্যমিক পরীক্ষার হলে জেলা শাসক!

মাধ্যমিক পরীক্ষার হলে জেলা শাসক!

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, যাতে কোনও পরীক্ষার্থী সমস্যায় না পড়ে সেই লক্ষ্যেই মানবাজার মহকুমার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া প্রশাসনিক নজরদারি চালানো হল। পরীক্ষা কেন্দ্রগুলির পরিকাঠামো থেকে শুরু করে পানীয় জল, চিকিৎসা সহায়তা ও জরুরি ব্যবস্থাপনা—সবকিছুই খতিয়ে দেখা হয়েছে সরেজমিনে। পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
এই প্রেক্ষিতেই সোমবার মানবাজার ১ ব্লকের মানবাজার গার্লস হাই স্কুল ও স্বপন সুব্রত হাই স্কুলে পরিদর্শনে যান পুরুলিয়া জেলার জেলাশাসক সুধীর কোন্থাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন মানবাজার মহকুমার মহকুমাশাসক মানজার হোসেন আঞ্জুম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে জেলা প্রশাসনের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা নিঃসন্দেহে পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে—এমনটাই মনে করছেন শিক্ষামহল।

Post Comment