নিজস্ব প্রতিনিধি, বরাবাজার : কুমারী নদীর সেতুর তলায় পাথরে আটকে পড়া এক যুবককে উদ্ধার করল পুলিশ। শনিবার বরাবাজার থানার হেঁসলাডি সেতুতে এই দুর্ঘটনা ঘটে। বরাবাজার-মানবাজার রাস্তায়
সিন্দরির কাছে হিজলা মোড়ে কুমারী নদীতে ওই সেতু। বরাবাজার থানার পুলিশ খবর পাওয়া মাত্রই সেখানে যায়। খবর দেওয়া হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তবে অপেক্ষা না করে স্থানীয় মানুষজনের সাহায্যে সিভিক ভলেন্টিয়াররা নদীতে ঝম্পিয়ে পড়েন। প্রায় এক ঘন্টার চেষ্টায় অবিশেষে আটকে পড়া ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়। পুলিশের সাহায্যে বিপর্যয় মোকাবিলার দল ওই যুবককে উদ্ধার করে। ওই যুবক বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসক সহ পুলিশ। ওই যুবকের নাম ঝন্টু মাহাতো। তার বাড়ি বরাবাজার থানার তেতলাডিতে।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.










Post Comment