নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
ভাড়া বাড়ি থেকে এক রেলকর্মীর পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার বলরামপুরে। মৃতের নাম জিতেন মাহাত (২৫), বাড়ি এই থানার মালডি গ্রামে। দক্ষিণ-পূর্ব রেলের বরাভূম স্টেশনে গ্যাংমেন হিসেবে কর্মরত ওই যুবক কর্মসূত্রে স্থানীয় হাসপাতাল মোড় এলাকায় ভাড়া থাকতেন। ফোন করলেও দু’-তিন দিন যোগাযোগ না হওয়ায় বাড়ির লোকের সন্দেহ হয়। বাড়িতে গিয়ে তারা প্রচন্ড দুর্গন্ধ পান। খবর দেওয়া হয় থানায়। পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।











Post Comment