insta logo
Loading ...
×

মামাবাড়িতে ওড়নার ফাঁস লাগানো অবস্থায় তরুণীর মৃতদেহ উদ্ধার, রঘুনাথপুরে চাঞ্চল্য

মামাবাড়িতে ওড়নার ফাঁস লাগানো অবস্থায় তরুণীর মৃতদেহ উদ্ধার, রঘুনাথপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

এক তরুনীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য রঘুনাথপুরে। পুরুলিয়ার রঘুনাথপুর এক নম্বর ব্লকের অন্তর্গত খাজুড়া গ্রামে রবিবার সকালে এক যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মামাবাড়িতে একটি ঘরের ভেতর ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় তরুণীর নিথর দেহ। মৃতের নাম অন্বেষা কৈবর্ত।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্বেষার বাড়ি রঘুনাথপুর এক নম্বর ব্লকের রামকানালী গ্রামে হলেও ছোটবেলা থেকেই সে মামাবাড়ি খাজুড়া গ্রামেই থাকত। রবিবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সেই দৃশ্য দেখেই চিৎকার শুরু হয়। আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় রঘুনাথপুর থানা-তে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবতীকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে চিকিৎসকরা অন্বেষাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ রবিবার দুপুর নাগাদ দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।

Previous post

পুরুলিয়ায় জিভে জল আসা রকমারি কেক বড়দিনে, বাজার কাঁপাচ্ছে নলেন গুড় কেক থেকে লাভ বাইট কেক

Next post

জতুগৃহ পুরুলিয়ায় অগ্নিনির্বাপনে ৬ দপ্তরকে নিয়ে টাস্ক ফোর্স, একদিনে পুরুলিয়া শহরের ১১ হোটেল অভিযান, ধরা পড়লো বড়সড় গলদ

Post Comment