নিজস্ব প্রতিনিধি, আড়শা:
“বাংলা কৃষি সেচ যোজনা” প্রকল্পে কৃষকদের ফোয়ারা সেচের পাইপ বিতরণ করল আড়শা কৃষি দফতর। বুধবার আড়শা ব্লকের বিভিন্ন প্রান্তের কৃষকদের পাইপ ও বিভিন্ন যন্ত্রাংশ বিতরণ করা হয় । উপস্থিত ছিলেন আড়শা ব্লকের সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, আড়শা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ উৎপল কুমার, ব্লক প্রযুক্তি প্রবন্ধক দীপক কুমার মাহাত,আতমা প্রকল্পের আধিকারিক মোঃ আনিকুল ইসলাম প্রমুখ। আড়শা ব্লকের সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক বলেন, “প্রকল্পের উদ্দেশ্য হলো কম জলে বেশি চাষ করা। এই পদ্ধতিতে জল সাশ্রয়ের পাশাপাশি শ্রম ও সারের খরচ অনেক কমে যায়। এদিন ব্লকের ৩০ জন চাষির হাতে পাইপ ও তার যন্ত্রাংশ তুলে দেওয়া হয়েছে।











Post Comment