insta logo
Loading ...
×

প্রশাসনের দ্রুত পদক্ষেপে মিটল গঙ্গামান্না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পানীয় জলের সমস্যা

প্রশাসনের দ্রুত পদক্ষেপে মিটল গঙ্গামান্না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পানীয় জলের সমস্যা

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

মিটলো বান্দোয়ান ব্লকের গঙ্গামান্না ২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা। মানবাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের তত্ত্বাবধানে বিকল হয়ে পড়া সোলার পাম্পটি মেরামত করা হয়েছে। বর্তমানে পাম্পটি সম্পূর্ণ সচল থাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু ও কর্মী থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীদের জল সরবরাহ স্বাভাবিক হয়েছে।

জানা যায়, গঙ্গামান্না গ্রামের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেশ কিছুদিন ধরেই পানীয় জলের সমস্যা দেখা দিয়েছিল। কেন্দ্রে বসানো সোলারচালিত পাম্পটি বিকল হয়ে যাওয়ায় শিশুদের জন্য রান্না, পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় কাজে সমস্যার সৃষ্টি হচ্ছিল। একই সঙ্গে আশেপাশের গ্রামবাসীরাও ওই পাম্পের জলের ওপর নির্ভরশীল হওয়ায় এলাকায় অসুবিধা বাড়ছিল।

এই পরিস্থিতি প্রকাশ্যে আসতেই মানবাজার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। প্রশাসনের নির্দেশে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল সোলার পাম্পটি পরীক্ষা করেন এবং মেরামত করে দেন।

Post Comment