insta logo
Loading ...
×

কিশোরীর বিয়ে! কী হলো তারপর?

কিশোরীর বিয়ে! কী হলো তারপর?

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

নাবালিকার বিয়ের প্রস্তুতি চলছে গোপন সূত্রে এমন খবর পেয়ে নবম শ্রেণীর ওই ছাত্রীর বিয়ে আটকে দিল প্রশাসন। বান্দোয়ান ব্লক এলাকার ঘটনা। বান্দোয়ান ব্লকের জয়েন্ট ভিডিও, অবর বিদ্যালয় পরিদর্শক ও পুলিশ নাবালিকার বাড়িতে পৌঁছান। পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। বোঝানো হয় ১৮ বছরের আগে কোনোভাবেই মেয়ের বিয়ে দেওয়া যাবে না। অন্যদিকে সে পড়তে চাইলে তাকে সব রকম ভাবে প্রশাসন সহযোগিতা করবে বলে জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকার পরিবার চলতি বৈশাখ মাসে কিশোরীর ঝাড়খন্ডে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেন। বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছিল। খবর পেয়ে প্রশাসন নেয় ব্যবস্থা।

Post Comment