insta logo
Loading ...
×

৪১ তম জোনাল পর্যায়ের বার্ষিক ক্রীড়া আড়শায়

৪১ তম জোনাল পর্যায়ের বার্ষিক ক্রীড়া আড়শায়

দেবীলাল মাহাত, আড়শা:

অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ সকল ছাত্রছাত্রীদের নিয়ে ৪১ তম জোনাল পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আড়শায়। শুক্রবার আড়শা ১ নং চক্রের উদ্যোগে পুরুলিয়া জোনের ১০টি চক্রের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতায় হয় আড়শার ধানাড়া ফুটবল ময়দানে। বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সমরজিৎ মাহাত, বিশিষ্ট সমাজসেবী সুষেন মাঝি, আড়শা ১নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর দে, আড়শা ২নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শান্তনু পোড়িয়া সহ সমস্ত চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক, সকল বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা বৃন্দ। আড়শা ১ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তথা আহ্বায়ক শুভঙ্কর দে জানান, এই বছরের থিম ছিল শিশুদের হারিয়ে যাওয়া শৈশব । প্রতিযোগিতায় জোনাল পর্যায়ের খেলায় ৩৪ টি ইভেন্টে ৩৩২ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছিল। প্রতিটি ইভেন্টের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী জেলা স্তরের খেলায় সুযোগ পাবে।

Post Comment