insta logo
Loading ...
×

কেন্দার অপহরণের ঘটনায় ১৫ বছরের কিশোরী উদ্ধার

কেন্দার অপহরণের ঘটনায় ১৫ বছরের কিশোরী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কেন্দা:

অপহৃত নিখোঁজ নাবালিকাকে ঘিরে আতঙ্ক, উৎকণ্ঠা, আশঙ্কার মধ্যেই সাফল্য পেল কেন্দা থানার পুলিশ। মাত্র কয়েক দিনের মধ্যেই উদ্ধার করা হলো নিখোঁজ ১৫ বছরের স্কুল ছাত্রীকে। পরে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সকালে কেন্দা থানা এলাকার একটি গ্রামের নবম শ্রেণির ছাত্রী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজ করেও মেয়ের কোনও সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়ে পরিবার। অবশেষে শনিবার মেয়ের বাবা কেন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করে তদন্তে নামে কেন্দা থানার পুলিশ। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্র কাজে লাগিয়ে পুলিশ সোমবার বোরো এলাকা থেকে ওই কিশোরীকে নিরাপদে উদ্ধার করে।উদ্ধারের পর সমস্ত আইনি বিধি মেনে কিশোরীকে শিশু কল্যাণ কমিটি-র সামনে পেশ করা হয়। সেখান থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় আবারও প্রমাণিত হলো, পুরুলিয়া জেলায় নাবালিকা সুরক্ষায় পুলিশি নজরদারি ও সক্রিয়তা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Previous post

কলকাতা পুলিশের চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, তিনজনকে গ্রেফতার করে পুরুলিয়ায় বড় সাফল্য পুলিশের

Next post

অযোধ্যা পাহাড়ে বিপদের মুখে পর্যটক! ভিডিও কলে কথা বলতে গিয়ে পাহাড়েরঢাল বেয়ে পড়ে জখম দক্ষিণ ২৪ পরগনার যুবক

Post Comment