insta logo
Loading ...
×

ডাস্টবিন থেকে এ কী হলো!

ডাস্টবিন থেকে এ কী হলো!

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

ডাস্টবিনে জমে থাকা আবর্জনা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার সরাই ময়দান এলাকায়। জানা গিয়েছে ওই এলাকায় এক ডাস্টবিনে জমে থাকা আবর্জনা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বলরামপুর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বুধবার সন্ধ্যায় হঠাৎ করে এলাকার একটি ডাস্টবিন থেকে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তার ফুলকি উড়ে গিয়ে নিকটবর্তী একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের তারে লেগে পড়ে এবং সেখান থেকেও আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পাশাপাশি পুলিশকর্মীরাও ওই কাজে হাত লাগান। অবশেষে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের দোকান ও বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তবে সৌভাগ্যবশত বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কীভাবে এই আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট হয় নি।

Post Comment