insta logo
Loading ...
×

কিশোরী অপহরণ, ধৃত যুবক

কিশোরী অপহরণ, ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

উঠল নাবালিকাকে ফুসলিয়ে অপহরণের অভিযোগ! এমন অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়া জেলার কোটশিলা থানার পুলিশ। ধৃতের নাম অজয় কুমার। কোটশিলা থানার চিরুহাতু গ্রামে তার বাড়ি। সোমবার কোটশিলা থানায় ধৃত যুবকের বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ করে এক ব্যক্তি পুলিশকে জানান শনিবার সন্ধ্যায় বছর ১৬র ওই কিশোরী কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বার হয়েছিল। আর তার খোঁজ মেলেনি। পরে তারা জানতে পারেন অজয় কুমার ওই কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে কোথাও লুকিয়ে রেখেছে। অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা রুজু করে তদন্তে নেমে ওই কিশোরীকে কোটশিলা বাজার থেকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়। উদ্ধার হওয়া নাবালিকার কাছ থেকে এদিন পুরুলিয়া জেলা আদালতের ম্যাজিস্ট্রেট গোপন জবানবন্দী নেওয়ার পর তাকে হোমে পাঠানোর নির্দেশ দেন।

Post Comment