insta logo
Loading ...
×

আড়শায় নাবালিকাকে অপহরণের অভিযোগ

আড়শায় নাবালিকাকে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই মর্মে বৃহস্পতিবার আড়শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার মা।

ওই নাবালিকার মা অভিযোগে পুলিশকে জানিয়েছেন, বুধবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ১৪ বছর বয়সী তার মেয়ে। তার পর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন আড়শা এলাকার এক যুবক ওই নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করে কোথাও আটকে রেখেছে। অভিযোগের ভিত্তিতে আড়শা থানার পুলিশ একটি অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Post Comment