insta logo
Loading ...
×

জঙ্গলে কিশোরীকে গণধর্ষণ

জঙ্গলে কিশোরীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

জঙ্গলে নিয়ে গিয়ে দুই যুবক ধর্ষণ করল এক কিশোরীকে। রবিবার ধর্ষিতার বাবা বান্দোয়ান থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

পরিবার সূত্রে জানা গেছে, ভিন জেলার বছর সতেরোর ওই কিশোরী বান্দোয়ান থানা এলাকায় একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে এসে দুই যুবকের যৌন লালসার শিকার হলো।
শনিবার বিকেলে গ্রামের অদূরে ঘুরতে বেরিয়েছিল সে। অভিযোগ, তাকে একা পেয়ে দুই যুবক পাশের জঙ্গলে নিয়ে যায় তাকে। দুজন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে। আত্মীয় বাড়ী ফিরে ঘটনার কথা জানায় কিশোরী। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক। রবিবারই ওই কিশোরীর শারীরিক পরীক্ষা করানো হয়।

Post Comment