insta logo
Loading ...
×

সুপার সাইক্লোন ডানা ডাকবে অন্ধকার? বিদ্যুৎ দপ্তরের কন্ট্রোল রুম পুরুলিয়ায়

সুপার সাইক্লোন ডানা ডাকবে অন্ধকার? বিদ্যুৎ দপ্তরের কন্ট্রোল রুম পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : সুপার সাইক্লোন ডানা পুরুলিয়ায় কতটা প্রভাব ফেলবে? নিশ্চিত নয় প্রশাসন। তার আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে কোন খামতি রাখতে চায় না সরকার। ২৪ অক্টোবর, ২৫ অক্টোবর ও ২৬ অক্টোবর এই তিন দিন লাগাতার তিন শিফটে ৭২ ঘন্টা ধরে স্পেশাল কন্ট্রোল রুম খুলে রাখছে বিদ্যুৎ দপ্তর। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের পুরুলিয়া আঞ্চলিক কার্যালয়ে খুলেছে কন্ট্রোল রুম। ফোন নং ৮৯০০৭৯৯৪২৬।

Post Comment