insta logo
Loading ...
×

পুরুলিয়া বিস্ফোরণ কাণ্ডে নিহত শ্রমিক পরিবারে সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পারলৌকিক কাজের জন্য করলেন আর্থিক সাহায্য

পুরুলিয়া বিস্ফোরণ কাণ্ডে নিহত শ্রমিক পরিবারে সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পারলৌকিক কাজের জন্য করলেন আর্থিক সাহায্য

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পুরুলিয়া বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয়েছিল পুরুলিয়া শহরের কর্পূরবাগান এলাকার বাসিন্দা বাড়ি মালিক নিশীথ বন্দ্যোপাধ্যায় ও সুফল পল্লীর বাসিন্দা ওয়েলডিং মিস্ত্রি গৌতম সহিসের। গত ১৮ ফেব্রুয়ারি কর্পূরবাগান এলাকায় হঠাৎই ঘটে যায় এক ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে আশপাশের বাড়িঘর, ছড়িয়ে পড়ে ধোঁয়া আর আতঙ্ক। ওই বাড়িতে মজুত করা বাজিতে ওয়েল্ডিং মেশিনের ফুলকি থেকেই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে।

কারখানায় ঘটে যাওয়া মর্মান্তিক বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ২১ নম্বর ওয়ার্ডের সুফল পল্লীর পরিশ্রমী কর্মচারী গৌতম সহিস। আগেই হতদরিদ্র প্রয়াত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করে এসেছিলেন সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। বুধবার ফের পরিবারটির পাশে দাঁড়াতে পারলৌকিক কাজে তাদের সাহায্য করতে ওই বাড়িতে পৌঁছান তিনি।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সুজয় বাবু এবং পারলৌকিক ক্রিয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

Post Comment