নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : পুরুলিয়া শহরের একটি আবাসনে অগ্নিকাণ্ড। তুমুল চাঞ্চল্য এলাকায়। বৃহস্পতিবার রাতে হঠাৎই আগুন লেগে যায় পুরুলিয়া শহরের রাজাবাঁধ এলাকার আগমনী অ্যাপার্টমেন্টে। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা৷ আতঙ্কিত হয়ে ওঠেন এলাকার মানুষজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আয়ত্তে আসে আগুন৷ বেশ কিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে গেলেও ভাগ্যক্রমে আগুন প্রাণান্তকর হয়নি।











Post Comment