বিশ্বজিৎ সিং সর্দার,বলরামপুর :
স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বলরামপুর থানার যুগিডি গ্রামে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। মৃতা ছাত্রীর নাম নিশা কুমার (১৭)। ঘাটবেড়া কেরুয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্রী সে। পরিবার সূত্রে জানা গেছে ঘরের ভেতর কড়িকাঠে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিশাকে দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতাল নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।খবর দেওয়া হয় বলরামপুর থানায়।
পুলিশ ও পরিবারের প্রাথমিক অনুমান মানসিক অবসাদের কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারে নিশা। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ পাঠানো হবে ময়না তদন্তের জন্য।







Post Comment