অমরেশ দত্ত, বান্দোয়ান :
পর্যটকের গাড়ির ধাক্কায় অকালে ঝরে গেল এক স্কুল ছাত্রীর প্রাণ। পুলিশ জানিয়েছে মৃত ওই ছাত্রীর নাম সাবিত্রী মাহাত (১২)। তার বাড়ি বান্দোয়ান থানার ধবনীতে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ান থানার চান্দড়া গ্রামে। সাবিত্রী চান্দড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী। শনিবার সকালে সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল সে। কিন্তু পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি। বান্দোয়ান – বরাবাজার রাজ্য সড়ক দিয়ে যাওয়া পর্যটকদের গাড়ি দ্রুত গতিতে এসে তার সাইকেলে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়ে ছাত্রীটি। স্থানীয় মানুষজনের সহায়তা নিয়ে পুলিশ জখম ছাত্রীকে উদ্ধার করে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মৃতার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে একটি দুর্ঘটনার মামলা রুজু করে ঘাতক গাড়িটিকে আটক করেছে বান্দোয়ান থানার পুলিশ।অন্যদিকে ছাত্রীটিকে ধাক্কা মারার পরেই চার চাকার ঘাতক ছোট গাড়িটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এর ফলে ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, ছিঁড়ে যায় তার। যানচলাচল ব্যহত হয়।











Post Comment