অমরেশ দত্ত, মানবাজার:
সুস্থভাবে সম্পন্ন হোক বাণী আরাধনা। এই লক্ষ্য নিয়ে আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে বৃহস্পতিবার বিশেষ বৈঠক আয়োজিত হয় মানবাজার থানা প্রাঙ্গণে। পুজো ঘিরে এলাকায় যাতে কোন ধরনের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেই লক্ষ্যেই মানবাজার থানার ব্যবস্থাপনায় একটি বৈঠকে ডাকা হয়েছিল পূজা কমিটি’র কর্মকর্তাদের। উপস্থিত ছিলেন মাইক- বক্স ব্যবসায়ীরাও। পাশাপাশি ডিজে-বক্স তো বটেই, সাধারণ বক্স বা মাইকও চড়া শব্দে বাজানো যাবে না বলে পুলিশকর্তারা কমিটির উদ্যোক্তা, মাইক-বক্স ব্যাবসায়ীদের বৈঠকে জানিয়ে দেন। মানবাজার থানার পক্ষ থেকে জানা যায়, মূলত শান্তি এবং শৃঙ্খলার মধ্য দিয়ে পুজো সকলে যাতে পালন করতে পারেন সেই উদ্দেশ্যেই আয়োজিত হয় এই বৈঠক ।











Post Comment